বিফ রপ্তানি বলতে ভারত থেকে ক্যারাবিফ বা মোষের মাংস রপ্তানি হয়। ‘বিফ’ মানে গোমাংস ও মহিষের মাংস বোঝানো হয়। ভারতে আমরা বিফ বলতে শুধু গোমাংস বুঝি। কিন্তু রপ্তানি করার সময়ে ক্যারাবিফ বা মোষের মাংসকে ‘বিফ’ তালিকায় রাখা হয়। এখন এই বাজারে প্রথম স্থানে আছে ব্রাজিল। ওরা মূলত গোমাংস রপ্তানি করে। তারপরেই দ্বিতীয় স্থানে ভারত। এদেশ থেকে মূলত মোষের মাংস রপ্তানি হয়। রপ্তানির ভাষায় ভারতের ক্যারাবিফকে বিফ বলা হয়। তাই এরপর থেকে এই লেখায় ভারতের বিফ মানে ক্যারাবিফ বুঝে পড়লে অসুবিধা হবেনা।
বাজার তৈরি হয় ১৯৬০-এর দশকের শেষের দিকে। প্রথমদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলি বিফ রপ্তানি শুরু হয়। তারপর ভারত সরকার বিফ রপ্তানি নিয়ন্ত্রণ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৮৬ সালে ‘এগ্রিকালচারাল এন্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি’ বা APEDA নামের একটি সংস্থা তৈরি করে। আর্থিক উদারীকরণের শুরুর সময় ছিল ১৯৯১ সাল। সেই সময়ে ভারতের বিফ রপ্তানি বৃদ্ধি পেতে থাকে। ২০১৪ ও ২০১৫ সালে ভারত প্রথম স্থান ধরে রেখেছিল। এখন ব্রাজিলের পরেই দ্বিতীয় স্থানে আছে।
APEDA অনুযায়ী ভারতের বিফ রপ্তানিকারক সংস্থার সংখ্যা প্রায় আশির কাছাকাছি। এর মধ্যে উল্লেখযোগ্য ও বড় ধরণের কয়েকটি কোম্পানির মালিকানা বিবরণ দেখলে বোঝা যায় এই ব্যাবসায় হিন্দুদের সংখ্যা কম নয়। বলা হয় যে এই ব্যাবসায় শুধুমাত্র হিন্দুদের বর্চস্ব। এটা ভ্রান্ত ধারণা। এখানে মুসলমান ও হিন্দু দুই সম্প্রদায়েরই ব্যাবসাদার আছেন। যেমন,
- আলানাসন্স প্রাইভেট লিমিটেড (Allanasons Pvt. Ltd.) সবচেয়ে পুরোন কোম্পানি। ১৮৬৫ সাল থেকে বাজারে আছে। এই কোম্পানির চেয়ারম্যান শিরাজ আল্লানা ও ইরফান আল্লানা।
- মধ্যপ্রাচ্যের বিখ্যাত লুলু গ্রুপের একটি অংশ ফেয়ার এক্সপোর্টস ইন্ডিয়া (Fair Exports India Pvt Ltd.)। এর মালিক এম এ ইউসুফ আলি।
- আল হামদ এগ্রো ফুড প্রোডাক্টস (Al Hamd Agro Food Products Pvt. Ltd.) এর মালিকানা আছে জাহির পরিবারের কাছে। মালিকগোষ্ঠীর নাম মোঃ জাহির, মোঃ তৌকির ও আদিল জাহির।
- আল কবির এক্সপোর্টস (Al Kabeer Exports Pvt. Ltd,)-র প্রতিষ্ঠাতা গুলামুদ্দিন শেখের পরিবার এই কোম্পানির মালিক। বর্তমান মালিক আসিফ গুলামুদ্দিন শেখ। এই কোম্পানিতে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক শীর্ষ পদে রয়েছেন। সতীশ সুব্বারওয়াল একজন গুরুত্বপূর্ণ ডিরেক্টার হিসেবে দীর্ঘকাল ধরে নিযুক্ত। উৎপল সুহাস গোখলে একজন অন্যতম ডিরেক্টার। এটি বর্তমানে ভারতের সবচেয়ে বড় রপ্তানিকারক কোম্পানি।
- এইচএমএ এগ্রো ইন্ডাস্ট্রিজ (HMA Agro Industries Ltd.)-র মালিক কুরেশী পরিবার। গুলজার আহমেদ, মো। মেহমুদ কুরেশি ও গুলজেব আহমেদ এই কোম্পানির বর্তমান মালিক।
- মিরহা এক্সপোর্টস (Mirha Exports Pvt. Ltd.)-র মালিক শোয়েব আহমেদ কুরেশী।
- আল আম্মার ফ্রোজেন ফুডস (Al Ammar Frozen Foods Exports Pvt. Ltd.)-র মালিক আসিফ কুরেশী।
- আরাবিয়ান এক্সপোর্টস (Arabian Exports Pvt. Ltd.)-র মালিক সুনীল কাপুর।
- আল নুর (Al Noor) ও মিকি এক্সপোর্টস (Miki Exports Internationa Ltd.)-র মালিক সুদ পরিবার। সুনীল সুদ, রেণু সুদ ও অজয় সুদ এই কোম্পানির বর্তমান মালিক।
বহু লেখাতে বিফ বলতে গোমাংস বুঝেই দ্বন্দ্ব শুরু হচ্ছে। ধন্ধ হচ্ছে। আমি এই বিষয়ে একটি প্রতিবেদন লিখে রাখলাম। যদি কোন পাঠকের উপকারে লাগে!


0 Comments